হাওজা নিউজ এজেন্সি: যৌথ বিবৃতিতে তারা বলেন, “মহান আল্লাহর কাছে আমরা এমন একজন নেতার জন্য কৃতজ্ঞ—যিনি বিশ্বের সব স্বাধীনচেতা মানুষ ও মুসলমানদের নেতা। আজ আমাদের সবার জন্য তার সুস্বাস্থ্য ও মর্যাদা রক্ষা করা অপরিহার্য ও কর্তব্য, কারণ তার মর্যাদাই ইসলামের মর্যাদা।”
বিবৃতিতে সিস্তান ও বালুচিস্তান প্রদেশের সুন্নি আলেম ও ধর্মীয় নেতারা সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক বক্তব্য ও অবস্থানের তীব্র নিন্দা জানান। তারা বলেন, সর্বোচ্চ নেতার ক্ষতি করার যেকোনো প্রচেষ্টা কিংবা এমন অপরাধের আহ্বান ইসলামী জাতির পক্ষ থেকে কঠোর ও শক্ত প্রতিক্রিয়ার মুখে পড়বে।
এর আগে ইরানের অন্যান্য অঞ্চলের সুন্নি আলেমরাও অঞ্চলভিত্তিক যৌথ বিবৃতির মাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা ও সার্বভৌমত্বের প্রতি অটল সমর্থন জানিয়েছেন।
এদিকে, সর্বোচ্চ নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে এর আগে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ‘বেলায়াতে ফকিহ’-এর গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, আয়াতুল্লাহ খামেনেয়ির নেতৃত্বই প্রতিরোধ আন্দোলনকে সঠিক পথে পরিচালনা ও কার্যকর দিকনির্দেশনা প্রদান করছে।
আপনার কমেন্ট